শীতের প্রকোপে মৃত ১ । মৃত ওই ব্যক্তির নাম সঞ্জীব শিকারি (৩৫), পেশায় রাজমিস্ত্রি । বাড়ি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাহাড়াইলে । জানা গেছে শুক্রবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেলে সঞ্জীব । বাড়িতেই চলে কিছু প্রাথমিক চিকিৎসা কিন্তু বেগতিক দেখে তাকে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়গঞ্জ জেলা হাসপাতালে রেফার করে । রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সঞ্জীবের আত্মীয় পটল ঋষি জানান, আমার জামাই খুব অসুস্থ বোধ করছিল। ঠান্ডায় মৃত্যু হয়েছে তার। এদিন বিকেল তিনটার নাগাদ রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হয়। হাসপাতাল সুত্রে জানা গেছে প্রবল শীতের কারনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/wKBJoEynM4g
উত্তরদিনাজপুর